Saturday, April 4, 2020

সহজে সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করবেন কিভাবে / How to easily lock folders without software


সহজে সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করবেন কিভাবে


আপনারা কম-বেশী সবাই কম্পিউটার/ল্যাপটপ ব্যবহার করেন কিন্তু কম্পিউটারের মধ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার থাকে যেগুলো আমরা সবার আড়ালে রাখতে চান। কিন্তু অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন। তবুও সমস্যা সমাধান হয় না।



মাঝে মাঝে সফটওয়্যার কাজ করে না তার জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো বা ফোল্ডার গুলো অন্যের নজরে চলে আসে এবং আপনার অনেক মূল্যবান ফাইল বা ফোল্ডার আপনার ছোট কোন ভাই ডিলিট করে ফেলে। তার জন্য আপনার/আমার অনেক ক্ষতি হয়ে যায়। আজ আপনাদের কাছে আমি তুলে ধরব কীভাবে সফটওয়্যার/Software ছাড়া আপনার মূল্যবান ফাইল বা ফোল্ডার সিকিউরিটি/লক দিয়ে রাখবেন যাতে কেউ না দেখতে পারে বা ডিলিট করতে না পারে।



এখন আসল কথায় আসি!
আপনি যে ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিবেন তার মধ্যে যান। সেখানে গিয়ে ফোল্ডারের উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করুণ। তারপর বৈশিষ্ট্য এর মধ্যে যান,  নতুন যে Window আসবে তারমধ্যে security অপশন আছে সেখানে আপনি যান।



আবার যে নতুন উইন্ডো আসবে সেখানে Aadvanced  অপশন পাবেন সেখানে আপনি যান,  আরো একটি নতুন Window আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে যান।
নতুন করে আবার আরও একটি Window আসবে সেখানে গিয়ে Edit এর মধ্যে ক্লিক করুণ। সেখানে দেখতে পাবেন Permission নামে একটা টেবিলের মত দেয়া আছে দেখেন আপনি সেখানে দেখতে পাবেন Allow এবং Deny লিখা আছে,  এর মধ্যে Deny এর মধ্যে  আপনি ক্লিক করলে সব Select হয়ে যাবে। Deny  এর মধ্যে ক্লিক করুন। এখন আপনার কাজ হচ্ছে এখন OK YES OK  দিয়ে বের হয়ে আসা বুঝতে পারছেন। এখন আপনি দেখতে পাবেন, আপনার যে ফোল্ডারের মধ্যে সিকিউরিটি দিয়েছেন তা আর খুলছে না ঠিক বললাম তো।

সহজে সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করবেন কিভাবে / How to easily lock folders without software

 যদি সব কাজ ঠিক হয়ে থাকে, তবে তাহলে আপনার কাজ সম্পন্ন হল। এখন Question থাকতে পারে সিকিউরিটি/Security দিলাম কিন্তু কীভাবে আবার আমি খুলব। এটাও সহজ একটি কাজ। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু আগের মত করে ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাঁটন ক্লিক করবেন। properties এর মধ্যে যাবেন। তারপর security, তারপর advanced এর মধ্যে যাবেন। এবার দেখুন একট নতুন যে Window আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে ক্লিক করলে আপনার যে নতুন উইন্ডো আসবে এর মধ্যে Remove অপশন দেখতে পাবেন আপনি। Remove এর মধ্যে ক্লিক করে OK YES OK  দিয়ে বের হয়ে আসলে আপনার ফোল্ডার বা ফাইল আগের মত হয়ে যাবে আগের জায়গায়।



যদি আপনি এই পোস্ট থেকে কোন কিছু থাকেন তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন, লাগল



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.